দৈনিক সোজা সাপটা

৩০ দিনের মধ্যে আপিল না করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই

৩০ দিনের মধ্যে আপিল না করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আমাদের যে আইনের ২১ (৩) এ পরিষ্কার করে বলেছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। ৩০ দিনের মধ্যে যদি আপিল করা না যায়, তাহলে পরে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।
সেটা যে কারো আপিলই হোক, সেটা হোক শেখ হাসিনার, সেটা হোক মাওলানা আবুল কালাম আজাদের অর্থাৎ যে কোনো পলাতক আসামি অথবা যারা জেলে আছে, তাকে অবশ্যই আপিলটা ফাইল করতে হবে ৩০ দিনের মধ্যে। কোনো কারণে যদি কেউ পলাতক থাকার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, কেউ যদি ৩০ দিনের মধ্যে এসে আপিল ফাইল না করেন, তাহলে কিন্তু ওই আসামির পক্ষে আর আপিল দায়েরের সুযোগ থাকবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৩০ দিনের মধ্যে আপিল না করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আমাদের যে আইনের ২১ (৩) এ পরিষ্কার করে বলেছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। ৩০ দিনের মধ্যে যদি আপিল করা না যায়, তাহলে পরে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।
সেটা যে কারো আপিলই হোক, সেটা হোক শেখ হাসিনার, সেটা হোক মাওলানা আবুল কালাম আজাদের অর্থাৎ যে কোনো পলাতক আসামি অথবা যারা জেলে আছে, তাকে অবশ্যই আপিলটা ফাইল করতে হবে ৩০ দিনের মধ্যে। কোনো কারণে যদি কেউ পলাতক থাকার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, কেউ যদি ৩০ দিনের মধ্যে এসে আপিল ফাইল না করেন, তাহলে কিন্তু ওই আসামির পক্ষে আর আপিল দায়েরের সুযোগ থাকবে না।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই
0:00 / 0:00
1x