দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ।
বন্দর থানার পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,  মো. আকাশ (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. আওলাদের ছেলে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মো. ফয়েজুল্লাহ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
0:00 / 0:00
1x