দৈনিক সোজা সাপটা

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর

২ সেপ্টেম্বর ফিরছেন মির্জা আব্বাস

২ সেপ্টেম্বর ফিরছেন মির্জা আব্বাস
২ সেপ্টেম্বর ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মির্জা আব্বাসের।
দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
চিকিৎসকদের পরামর্শ ও মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ শেষে বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। এ কারণে মালয়েশিয়া থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের চিকিৎসা দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চলেছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এখন দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় বিশ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২ সেপ্টেম্বর ফিরছেন মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
২ সেপ্টেম্বর ফিরছেন মির্জা আব্বাস
0:00 / 0:00
1x