দৈনিক সোজা সাপটা

বন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, পূর্বের মামলা ও গ্রেফতারী পরোয়ানার আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাহমুদনগর সাকিনস্থ কায়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে হৃদয়ের ঘরের পাশে পাকা রাস্তার উপর থেকে ৩০ পুরিয়া গাঁজাসহ মোঃ আলী আক্কাস (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি মৃত আলী আকবরের ছেলে।
পৃথক একটি অভিযানে এসআই রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে খোসেরছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পূর্বের মামলার আসামি মোঃ মিলনকে (২৮) গ্রেফতার করেন।
এছাড়া সাজা ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইকবাল হোসেন, শ্রী জন রায় এবং আল-আমিন (৪৩)।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
0:00 / 0:00
1x