দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
প্রার্থিতা প্রত্যাহার না হলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা সোমবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্র জানায়, তফসিল অনুযায়ী রোববার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এই সময়ের পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ হবে।
একাধিক প্রার্থী বহাল থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা ব্যালটে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিকেল ৫টায় গণনা শুরু হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোট এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। এরপর সচিবালয়ে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
রাষ্ট্রপতি পদে এবার দুই প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদের নাম প্রস্তাব করেছে। এতে প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। পরে ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। আইন অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেবেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। চট্টগ্রাম-৪ আসনে নির্বাচিত প্রার্থী আদালতের আদেশে অযোগ্য হওয়ায় আসনটি এখনো শূন্য অবস্থায় রয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন