দৈনিক সোজা সাপটা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
ঢাকায় অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাসের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২১ জুলাই (৭ সফর ১৪৪৮ হিজরি) সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়।
চিঠিতে সৌদি ক্রাউন প্রিন্স বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতবিনিময়ের জন্য প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানাতে পেরে তারা আনন্দিত।
চিঠিতে সফরের সময়সূচি সম্পর্কে বলা হয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমন্বয় করে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ
0:00 / 0:00
1x