নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী রবিন ও গুলজার বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক ও অস্ত্রের কারবার বন্ধ এবং এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
রোববার (১৬ আগস্ট) সকালে ফতুল্লার রামারাগ এলাকা থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি কাঠের পুলসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, রবিন ও গুলজার বাহিনীর মাদক ও অস্ত্রের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় রবিনের দুই গালে, জুতা মারো তালে তালে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা অনেক আতঙ্কের মধ্যে দিন পার করছি। এলাকায় মাদক ও অস্ত্রের কারবারের কারণে সাধারণ মানুষ নিরাপদ বোধ করছেন না। আমরা এ পরিস্থিতি থেকে মুক্তি চাই।
তারা আরও বলেন, মাদক ব্যবসার কারণে তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অস্ত্রের ব্যবহারকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। একই সঙ্গে মাদক ও অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় নারী-পুরুষরা বলেন, প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন