দৈনিক সোজা সাপটা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ

যুবলীগ-ছাত্রলীগের ৫৩ জন গ্রেপ্তার

যুবলীগ-ছাত্রলীগের ৫৩ জন গ্রেপ্তার
যুবলীগ-ছাত্রলীগের ৫৩ জন গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা চলাকালে রাত ৯টার দিকে ভাটারা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্য।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, “আটক তরুণদের সবাই সদ্য কেনা একই ধরনের সাদা পাঞ্জাবি পরা ছিলেন। এখানে বেশ কয়েকজন শীর্ষ নেতার আসার কথা থাকলেও তারা আসেননি। ওই ফ্ল্যাটের মালিক কে এবং বৈঠকের অর্থায়ন কারা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।”
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট উপলক্ষে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিল। তল্লাশিকালে তাদের কাছ থেকে ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। আটক ৫৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুবলীগ-ছাত্রলীগের ৫৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুবলীগ-ছাত্রলীগের ৫৩ জন গ্রেপ্তার
0:00 / 0:00
1x