দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল প্রবেশগেটের হ্যাজবোল্ট ভেঙে অটো গাড়ি তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও মেশিনপত্র

ব্যবসা প্রতিষ্ঠানের হ্যাজবোল্ট ভেঙে চুরি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল প্রবেশগেটের হ্যাজবোল্ট ভেঙে অটো গাড়ি তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও মেশিনপত্র চুরির অভিযোগ উঠেছে। 
শুক্রবার (১৪ আগস্ট) এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মো. আওলাদ হোসেন (৪৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানাধীন মধ্য ধর্মগঞ্জ মাওলা বাজার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে ডেপুটি সাহেবের বাড়ি রোড এলাকায় ‘খালেক এন্ড সন্স’ নামে আওলাদ হোসেনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি প্রায় চার মাস ধরে সেখানে অটো গাড়ি প্রস্তুত করে বিভিন্ন দোকানে পাইকারি দরে বিক্রি করে আসছিলেন।
ব্যবসায়ী আওলাদ হোসেনের দাবি, গত ১২ আগস্ট সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে তিনি তার কর্মচারী রাকিব (১৬), নাজমুল (২৫) ও ফাহিমকে (১৭/১৮) সঙ্গে নিয়ে অটো গাড়ির বিভিন্ন পার্টস বিক্রির জন্য চাঁদপুর সদর থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় যান। তার দুই কর্মচারী রাকিব ও নাজমুলের বাড়ি চাঁদপুর হওয়ায় তারা সেখানে থেকে যান। পরে আওলাদ হোসেন ও ফাহিম ১৩ আগস্ট রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ধর্মগঞ্জ এলাকায় ফিরে নিজ নিজ বাড়িতে চলে যান।
অভিযোগে আরও বলা হয়, ১৩ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে আওলাদ হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখতে পান, মূল প্রবেশগেটের হ্যাজবোল্ট ভাঙা এবং তালাসহ নিচে পড়ে রয়েছে। গেটটিও খোলা অবস্থায় ছিল।
পরে দোকানের ভেতরে গিয়ে তিনি দেখতে পান, একটি কয়েল ওয়েল্ডিং মেশিন, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা, একটি সার্কিট ওয়েল্ডিং মেশিন ১৪ হাজার টাকা, দুটি গ্রাইন্ডিং মেশিন ৭ হাজার টাকা এবং বিভিন্ন পরিমাণের গ্রাইন্ডিং পেপার, কাটিং ডিস্ক, বব পাথর, সিরিজ পেপার ও ওয়েল্ডিং রডসহ প্রায় ২১ হাজার ৫০০ টাকার মালামাল নেই।
অভিযোগকারীর দাবি, ১২ আগস্ট সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে ১৩ আগস্ট রাত ৩টা ২০ মিনিটের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের মূল গেটের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনার বিষয়ে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পর থানায় এসে অভিযোগ দায়ের করায় কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন ব্যবসায়ী আওলাদ হোসেন।
এ ঘটনায় তিনি চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্যবসা প্রতিষ্ঠানের হ্যাজবোল্ট ভেঙে চুরি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x