দৈনিক সোজা সাপটা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। দলের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হয়নি

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হয়নি
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হয়নি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। দলের নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা হচ্ছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের মধ্যে আরও কয়েক দফা আলোচনা হবে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি পদে কেমন ব্যক্তিকে বেছে নেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি যোগ্যতা ও সর্বজনগ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেয়। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজনকে দায়িত্ব দেওয়ার লক্ষ্য রয়েছে, যিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি বলেন, এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই শেষ কথা।
বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। বিশেষ করে জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
তবে প্রার্থী হিসেবে কার নাম সামনে আসবে, সেটিই এখন মূল আগ্রহের বিষয়। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম রাষ্ট্রপতি পদকে ঘিরে আলোচনায় এলেও দলীয়ভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি।
ফলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তা জানতে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষাই করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হয়নি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হয়নি
0:00 / 0:00
1x