বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
‘র’-এর প্রধান পরাগ জৈন রোববার ঢাকায় আসেন।
তবে এই সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ঢাকা বা দিল্লি।
সরকারি পর্যায়ে এ সফরের আলোচ্যসূচি ও বৈঠকের বিষয়বস্তু নিয়েও কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সূত্র জানায়, পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।
সফরে পরাগ জৈনের সঙ্গে ছিলেন চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্য অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। তারা চীন থেকে ঢাকায় আসেন।
এর আগে রোববার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের ‘র’-এর প্রধান। বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই তিনি ঢাকায় আসেন। ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি একটি অভিজাত হোটেলে অবস্থান করে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন