দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, নারায়ণগঞ্জের এসপি সাহেব অনেক দক্ষ ও বিনয়ী

পুলিশকে দুই পিকআপ উপহার

পুলিশকে দুই পিকআপ উপহার
পুলিশকে দুই পিকআপ উপহার

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, নারায়ণগঞ্জের এসপি সাহেব অনেক দক্ষ ও বিনয়ী মানুষ তো, তিনি বলেছেন এটা অনুদান। আমি বলছি এটা অনুদান না দুইটি গাড়ী উপহার দেয়া হয়েছে। বন্দর থানা পুলিশ যেভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এর উপর সন্তোষ হয়ে মাননীয় এমপি আবুল কালাম মহোদয় উপহার স্বরূপ দিয়েছেন। থানা পুলিশের আরো কিছু চাওয়া থাকে সেটাও দেখা যাবে। 
রোববার ৯ আগষ্ট দুপুর ২টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এমপি আবুল কালামের উদ্যোগে বন্দর থানাকে দুইটি পিকআপ ভ্যানের চাবি তুলে দিয়ে তিনি একথা বলেন।
এদিকে চব্বিশের ৫ আগষ্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে আশা বলেন, থানা হাসপাতাল জনগণের। এগুলো রক্ষা করা দায়িত্ব সকলের।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মুন্সি মিজানুর রহমান বলেছেন, আপনারা জানেন থানা পুলিশের অনেক গাড়ী সংকট রয়েছে। থানায় যে গাড়ী রয়েছে আমাদের গাড়ী থাকলে দায়িত্ব পালন করতে সহজ হবে। গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় পুলিশের টহল বৃদ্ধি করা যাবে। আজকের আমরা দুইটি গাড়ী অনুদান পেয়েছি, এতে থানা গাড়ী সংখ্যা বৃদ্ধি পেল। এতে থানা পুলিশের টহলে আরো বৃদ্ধি পাবে। থানা পুলিশের জনবল নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব সময় তৎপর আছি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছি।
এসপি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম মহোদয় অত্যন্ত আন্তরিক। সাথে তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাও চাচ্ছেন বন্দরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। সামনে তিনি আরো গাড়ী দিবেন, কারণ আমাদের ফাঁড়িগুলো সিএনজি দিয়ে পরিচালিত হয়ে থাকে। এগুলো এমপি মহোদয় অবগত হয়ে তিনি পিকআপ গাড়ী দেয়া আন্তরিক দিয়েছেন। পুলিশ ও জনগণের পাশে এভাবে দাড়িয়েছেন এতে পুলিশ বাহিনী পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুলিশকে দুই পিকআপ উপহার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পুলিশকে দুই পিকআপ উপহার
0:00 / 0:00
1x