দৈনিক সোজা সাপটা

হরমুজ প্রণালি আর কখনোই ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

হরমুজ ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না

রোবাবার (২ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্স এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে ইসমাইল বাঘাই বলেন, এই জলপথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে, তার সঙ্গে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ করার কোনও সম্পর্ক নেই।
তিনি বলেন, মূলত যুক্তরাষ্ট্রের নাশকতা এবং ইরানের ওপর তাদের আরোপিত নৌ-অবরোধের কারণেই এই প্রণালি বন্ধ হয়েছিল।
মুখপাত্র জানান, ওমানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় আলোচনা। আমাদের স্বার্থ রক্ষা করবে এমন একটি মেকানিজমে পৌঁছানোর জন্য আলোচনার এই বিষয়টি নতুন কিছু নয়, বরং দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে।
বাঘাই স্পষ্টভাবে জানান, ইরান দেশের স্বার্থ ও উদ্বেগের ওপর ভিত্তিতে কাজ করে। অন্যদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রভাবে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না।
তিনি আরও বলেন, অন্য পক্ষগুলোর হুমকি ও সংবাদমাধ্যমের চাপের মুখে ইরান তার অবস্থান থেকে একচুলও পিছু হটবে না।
সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হরমুজ ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হরমুজ ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না
0:00 / 0:00
1x