দৈনিক সোজা সাপটা

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে। রবিবার দুপুরে

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ
বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে। রবিবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বেনজীরের জামিন বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখন শুনলাম স্টেজে বসে। সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই অ্যাম্বাসাডর আছেন, তার সঙ্গে কথা বলেছেন।
আমরা কয়েক দিন আগেই শুধু এই বিষয়টির জন্য ল ফার্ম নিয়োগ করেছি। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যানসেলেশনের জন্য সে পারসু করে।’
‘বেনজীরকে দুবাই ত্যাগ না করা শর্তে বেইল দেওয়া হয়েছে বলে জেনেছি’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘কী কী শর্ত, সেটার আমি সার্টিফায়েড কপি জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসেলেশনের জন্য তারা পারসু করে।
বেনজীর আহমদের জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ
0:00 / 0:00
1x