নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জুম্মার নামাজ শেষে মাদকবিরোধী অভিযানে নেমে এক মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী বৃদ্ধা মহিলাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় সে মহিলার বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর কাশিপুর এলাকায় স্থানীয় জনসাধারণ মাদক নির্মূলে উদ্যোগী হয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিপুর শাহী মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অভিযানের সময় প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধার বসতঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে গ্যাস লাইটার, গাঁজা পরিমাপের যন্ত্র, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফয়েল পেপারসহ বিভিন্ন উপকরণ রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ওই বৃদ্ধার ছেলে নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া কয়েকদিন আগে একটি মাদক মামলায় কারাভোগ শেষে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন।
তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত নুরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যাতে এলাকায় মাদকের বিস্তার রোধ করা যায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, বৃদ্ধা মহিলাকে আটকের পরে স্থানীয় এলাকাবাসী তাকে শেষবারের মতো একটি সুযোগ দিয়ে ছেড়ে দেয়। তবে তার ছেলে নুরুল হুদাকে দ্রুত গ্রেফতার করা হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন