দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লার ৫নং মাছ ঘাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ বিক্রেতাকে

পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা

পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা
পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লার ৫নং মাছ ঘাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১০ কেজির বেশি পিরানহা মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর।
আটক ব্যক্তি হলেন মোহাম্মদ হেলাল।
ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বাজারের বাবু আড়তদারের ম্যানেজারকে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, জব্দ করা পিরানহা মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, পিরানহা একটি ক্ষতিকর ও আক্রমণাত্মক প্রজাতির মাছ। দেশের জলজ পরিবেশ ও দেশীয় মাছের জন্য হুমকি হওয়ায় এ মাছের চাষ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা
0:00 / 0:00
1x