দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের ওপর হামলা, রিপন গ্রেপ্তার

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিট্টু রিপন (৩৫) ফতুল্লার মাসদাইর (দাতা সড়ক) এলাকার হারুনের ছেলে। তিনি র‍্যাবের ওপর হামলার মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় সক্রিয় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সদস্য। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মাদক কারবার এবং এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। এছাড়া ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি এবং খুচরা ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গেও তিনি জড়িত বলে জানিয়েছে র‍্যাব।
গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ওই হামলায় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনার পর থেকেই গিট্টু রিপনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর সদর কোম্পানি এবং র‍্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ দল মঙ্গলবার ভোর ৫টার দিকে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র‍্যাব জানিয়েছে, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

র‍্যাবের ওপর হামলা, রিপন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
র‍্যাবের ওপর হামলা, রিপন গ্রেপ্তার
0:00 / 0:00
1x