দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি

মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার
মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি রাসেল মিয়া ওরফে কইতর রাসেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী সুমাইয়া আক্তারের দায়ের করা যৌতুকের দাবিতে নির্যাতন, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় মামলা নং-৩০ রুজু করা হয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন, আবুল কালামের ছেলে মেহেদী (২৬), রাসেলের স্ত্রী পিংকি (৩০), ইউসুফ মিয়ার ছেলে রাসেল মিয়া (৪০), রনি (৪৬) ওৎআবুল কালাম (৫৫) আসামি করা হয়েছে।
বাদী সুমাইয়া আক্তার মামলার এজাহারে উল্লেখ করেন বিয়ের পর থেকেই তার কাছে বিদেশে পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সর্বশেষ গত ৩০ জুন নিজ বাড়িতে গিয়ে আসামিরা মারধর, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই ) শহিদুল ইসলাম জানায়, আদালতের বাইরে অভিযান চালিয়ে মামলার ৩ নং আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া রাসেল এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদক ব্যবসায়ী রাসেল গ্রেপ্তার
0:00 / 0:00
1x