নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাবাগ এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে দীর্ঘ দিন ধরে বলাৎকারের অভিযোগে মো. তাসকিন কিবরিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে বন্দর থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত তাসকিন কিবরিয়া কলাবাগ এলাকার বাসিন্দা এবং বন্দর উপজেলা যুবদল নেতা রুবেল কিবরিয়ার ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, গত কোরবানির ঈদের পর থেকে অভিযুক্ত কিশোর নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে নিয়মিত বলাৎকার করে আসছিল। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অবশেষে গত ৭ জুলাই দুপুরে শিশুটি তার বাবা মেহেদী হাসান ফাহাদকে পুরো ঘটনা খুলে বলে।
ভুক্তভোগীর বাবা জানান, তিনি বিষয়টি অভিযুক্তের বাবাকে জানালে তিনি উল্টো তাদের অপমান করেন এবং কোনো প্রতিকার করতে অস্বীকার করেন। কোনো উপায় না দেখে আজ ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর বাবা বন্দর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পরপরই বন্দর থানার এসআই আলী আকবরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত তাসকিন কিবরিয়াকে হেফাজতে নেয়।
এ বিষয়ে বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তারা জানান, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোর বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন