দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ মাদক ব্যাবসায়ী এবং মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

মাদক বিরোধী অভিযানে আটক ১৭

মাদক বিরোধী অভিযানে আটক ১৭
মাদক বিরোধী অভিযানে আটক ১৭

নারায়ণগঞ্জ বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ মাদক ব্যাবসায়ী এবং  মাদকসেবীকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে গাজাঁ ও ইয়াবা সহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের মধ্যে দু’জন ব্যাবসায়ী এবং বাকিরা সেবনকারী বলে নিশ্চিত করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে  নাসিক ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ কর্ণফুলী ডকইয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। 

পুলিশ জানায়,মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে দু’জন মাদক ব্যাবসায়ী রয়েছে। 

আটকরা হলেন- মো. নিজু শিকদার(২৪), সিয়াম(২৭),আক্তার হোসেন (৪০), মেহেদী হাসান (৪৫), মোবারক হোসেন (৪৫), মো: ইনসিন (২৫), আসিফ(২৫),জব্বার(৪০), শাহজালাল (৫০), ফিরোজ (৪২),সবুজ(৪০),মাইনুদ্দিন(৪৮), রাকিব(২৫), হাবিবুর রহমান (৫০),টিপু(২৮), আজিজুল মল্লিক (৪০) ও রিফাত (২১)। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান ননস্টপ চলবে।একইসাথে কিশোর গ্যাং সহ যেকোন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদক বিরোধী অভিযানে আটক ১৭

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদক বিরোধী অভিযানে আটক ১৭
0:00 / 0:00
1x