দৈনিক সোজা সাপটা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।

মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় নবনির্বাচিত মহাসচিব দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ মহাসচিবের নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মো. নুর হোসেন, সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ শেখ হাসান আলী, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক ফারুক হাওলাদার, অর্থ সম্পাদক মো. ইসমাইল এবং সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মো. সোহেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আগামী দিনে আরও সুসংহত ও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
0:00 / 0:00
1x