দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ

জামায়াতের ওষুধ বিতরণ

জামায়াতের ওষুধ বিতরণ
জামায়াতের ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে বৃহত্তর মাসদাইর বেকারি মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডক্টরস ফোরামের মহানগর নেতা ডা. নুরুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মোমিন বলেন, দেশে বর্তমানে হাম ও ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিতরণ করা হোমিওপ্যাথিক ওষুধ সুস্থ ব্যক্তিরা প্রতিরোধমূলকভাবে এবং আক্রান্ত ব্যক্তিরাও সেবন করতে পারবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতিটি প্যাকেটে ডোজ ও সেবনবিধি উল্লেখ করা হয়েছে।

বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও জলাবদ্ধতামুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার করেন।

পরে স্থানীয় বাসিন্দাদের মাঝে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জামায়াতের ওষুধ বিতরণ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জামায়াতের ওষুধ বিতরণ
0:00 / 0:00
1x