দৈনিক সোজা সাপটা

ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর এলাকায় একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন করা করা হবে এবং সেখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল

‘পূর্বাচল ডিএমপির স্বতন্ত্র বিভাগ হবে’

‘পূর্বাচল ডিএমপির স্বতন্ত্র বিভাগ হবে’
‘পূর্বাচল ডিএমপির স্বতন্ত্র বিভাগ হবে’

ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর এলাকায় একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন করা করা হবে এবং সেখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল নিয়োজিত করার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মোাঃ আলী হোসেন ফকির। 

বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর পূর্বাচল নতুন শহরের ১ নম্বর সেক্টর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে ‘বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল’ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, রাজধানী ঢাকার উপর চাপ কমাতে তৈরি করা হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এই শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসছে। এরই অংশ হিসেবে আজ থেকে পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ এর যাত্রা শুরু হলো। 

তিনি আরও জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে এখানে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়ে পুলিশ প্রধান বলেন, আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন ‘পর্শি পুলিশ ক্যাম্প’ এর কার্যক্রমও চালু করা হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকা শহর পূর্বাচল পর্যন্ত বিস্তার লাভ করবে। 

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ আহমদ-সহ পুলিশ ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘পূর্বাচল ডিএমপির স্বতন্ত্র বিভাগ হবে’

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘পূর্বাচল ডিএমপির স্বতন্ত্র বিভাগ হবে’
0:00 / 0:00
1x