দৈনিক সোজা সাপটা

বন্দরে পুলিশ ও ডাকাত দলের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৯জুন) ভোর

ডাকাত-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

ডাকাত-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
ডাকাত-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

বন্দরে পুলিশ ও ডাকাত দলের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের  খবর পাওয়া যায়নি। সোমবার (২৯জুন) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার তালতলা এলাকায়  এ  ঘটনাটি ঘটে।

থানার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার উপ পরিদর্শক লুৎফর রহমান ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার তালতলা নামক স্থানে কিলোনাইট ডিউটি করা কালে তালতলা এলাকায়  উৎপেতে থাকা  ডাকাত দলের সরদার মামুন ডাকাতের নেতৃত্বে অজ্ঞাত নামা ৭/৮ জনের একটি ডাকাত দল পুলিশের উপরে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া করে।  ওই সময় পুলিশ ডাকাত দলকে পাল্টা  ধাওয়া করলে প্রান রক্ষার্থে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) আনিছুর রহমান শিপলী  ধাওয়া ও পাল্টা ধাওয়া ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,  থানার কিলোপার্টি প্রতিদিনের ন্যায় সোমবার  ভোর রাতে থানার তালতলা নামক এলাকায় ডিউটি করার সময় উৎপেতে থাকা ডাকাত দল পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় কিলোপার্টি ডাকাতদলকে ধাওয়া দিলে ডাকাত দল পালিয়ে গিয়ে প্রান রক্ষা পায়। এ ঘটনায় আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য গত শনিবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত  সরদার মামুনের সহযোগী  ডাকাত ওমর ফারুককে গ্রেপ্তার করে বন্দর থানার একটি মামলায় তাকে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকাত-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডাকাত-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
0:00 / 0:00
1x