দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল জরিপ বিডিএস সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে জমি জরিপ হবে

ডিজিটাল পদ্ধতিতে জমি জরিপ হবে
ডিজিটাল পদ্ধতিতে জমি জরিপ হবে

নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল জরিপ বিডিএস সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৮ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেটেলমেন্ট অফিস, ঢাকার চার্জ অফিসার ও সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে জমির পরিমাণ সঠিকভাবে জরিপ করতে হবে। ধামরাই ও কুষ্টিয়া জেলায় ইতোমধ্যে এ পদ্ধতিতে জমি জরিপ সম্পন্ন হয়েছে। ঠিক একইভাবে নারায়ণগঞ্জ জেলার জমি জরিপও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

তিনি বিডিএস কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীকে এয়ারক্রাফট পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ এবং সার্বিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।

সভায় বক্তারা বিডিএসের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন, জমি সংক্রান্ত বিরোধ হ্রাস এবং নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিজিটাল পদ্ধতিতে জমি জরিপ হবে

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডিজিটাল পদ্ধতিতে জমি জরিপ হবে
0:00 / 0:00
1x