দৈনিক সোজা সাপটা

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকের অপব্যবহার এবং পাচার শুধু আইন

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকের অপব্যবহার এবং পাচার শুধু আইন প্রয়োগ করে মোকাবিলা করা সম্ভব নয়। বরং সমাজের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটা পরিবার, সমাজ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে৷ সাম্প্রতিক এক গবেষণায় দেশে গেছে দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন। এটা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

উদ্বেগের বিষয় হচ্ছে, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থায় তারা তরুণদের টার্গেট করেছে। বাস্তবতার নিরিখে মাদকের অপব্যবহার বন্ধে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই নীতির আওতায় আমরা কাজ করে যাচ্ছি।

সালাহউদ্দিন বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। এর চাহিদা কমাতে পারলে উৎপাদন এমনিতেই কমে আসবে। মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করতে বিলবোর্ড, শিক্ষা ক্ষেত্রে জনসচেতনতাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি চিকিৎসা, পুনর্বাসনের পাশাপাশি এগুলোর মানোন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x