দৈনিক সোজা সাপটা

ডিশ ব্যবসায়ী নাসির হত্যাকারীদের গ্রেফতারদাবীতে নারায়ণগঞ্জ কোর্টের সামনে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

না.গঞ্জ কোর্টের সামনে সড়ক অবরোধ

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নিহতের পরিবারেরর লোকজনদের সাথে নিয়ে ফতুল্লার চানমারী এলাকাবাসী এ বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভের সময় এলাকাবাসী বলেন, ফতুল্লার চাঁনমারী এলাকায় ডিসি ও এসপি অফিস পাশাপাশি। জেলার অভিভাবক ডিসি এসপি অথচ তাদের কার্যালয়ের মাত্র একশ গজ দুরে ডিশ ব্যবসায়ী নাসির হত্যাকারীরা প্রকাশ্যে মাদক ব্যবসা করছে। পুলিশ হত্যা মামলাও তাদের গ্রেফতার করছেনা। অভিলম্ভে হত্যাকারীদের গ্রেফতার দাবী করেন এলাকাবাসী।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনটার্জ (ওসি) মাহবুব আলম জানান, নাসির হত্যা মামলার এজাহারে ১০জন আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৪ মে ফতুল্লার চাঁনমারী মাউড়াপট্রি এলাকায় ফ্রেন্ডস ক্যাবল ডিশ লাইন অফিসের ভিতরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নাসিরকে হত্যা করে। নাসির ওই এলাকার মৃত. সাউজুদ্দিনের ছেলে। ঘটনার দিন রাতে হত্যার সাথে সরাসরি জড়িত ৪জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

না.গঞ্জ কোর্টের সামনে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
না.গঞ্জ কোর্টের সামনে সড়ক অবরোধ
0:00 / 0:00
1x