রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্পখাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে পারস্পরিক অংশীদারিত্বের বিকল্প নেই।
মোহাম্মদ হাতেম স্থানীয় শিল্প, বিশেষ করে স্পিনিং মিল ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে স্থানীয় কাঁচামালভিত্তিক শিল্পকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে শিল্পের স্বার্থ রক্ষায় কার্যকর নীতিগত সহায়তারও আহ্বান জানান তিনি।
তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে টেক্সটাইল, ট্রেসেবিলিটি, টেকসই উৎপাদন, কমপ্লায়েন্স এবং আধুনিক উদ্ভাবনী প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
বিকেএমইএ মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি টেকসই উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে দেশি-বিদেশি উদ্যোক্তা, ক্রেতা, সরবরাহকারী প্রতিষ্ঠান ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প আরও সমৃদ্ধ হবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন