দৈনিক সোজা সাপটা

নারায়নগঞ্জ শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নতুন জেটি নির্মাণ করেছে বাংলাদেশ

নবীগঞ্জ খেয়াঘাটে নতুন জেটি

নবীগঞ্জ খেয়াঘাটে নতুন জেটি
নবীগঞ্জ খেয়াঘাটে নতুন জেটি

নারায়নগঞ্জ শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নতুন জেটি নির্মাণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন প্রতিদিন ঘাট ব্যবহারকারী হাজারো যাত্রী। ‎‎একই সঙ্গে বিআইডব্লিউটিএ এবং ঘাটের ইজারাদার আবুল হোসেন রিপনের প্রশংসা করেছেন তারা।

‎‎জানা গেছে, হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নদী পারাপার করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পুরোনো জেটি প্রায়ই পানির নিচে তলিয়ে যেত। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ ও ঝুঁকির মধ্যে পারাপার করতে হতো।

‎‎গত বছর ঘাটটির ইজারা গ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন। ইজারা পাওয়ার পর থেকেই তিনি যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নতুন জেটি নির্মাণের জন্য বিআইডব্লিউটিএর কাছে আবেদন জানান।

‎‎তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত পবিত্র ঈদুল আজহার আগে হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে নতুন জেটি নির্মাণের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এরই মধ্যে হাজীগঞ্জ অংশের জেটি নির্মাণ সম্পন্ন হয়েছে এবং নবীগঞ্জ অংশের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

‎‎নতুন জেটি নির্মাণে সন্তোষ প্রকাশ করে যাত্রীরা বলেন, “বছরের পর বছর আমরা এই ঘাট দিয়ে যাতায়াত করছি। বর্ষা এলেই জেটি ডুবে যাওয়ায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হতো। নতুন জেটি নির্মাণের ফলে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পারাপার করা যাচ্ছে।”

‎‎যাত্রীরা আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করায় বিআইডব্লিউটিএ এবং ঘাটের ইজারাদার আবুল হোসেন রিপনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

‎‎স্থানীয়দের প্রত্যাশা, নতুন জেটির মাধ্যমে হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে পারাপার ব্যবস্থা আরও নিরাপদ ও আধুনিক হবে এবং বছরের সব সময় যাত্রীদের দুর্ভোগমুক্ত যাতায়াত নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নবীগঞ্জ খেয়াঘাটে নতুন জেটি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নবীগঞ্জ খেয়াঘাটে নতুন জেটি
0:00 / 0:00
1x