দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি স্পটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক ‘পেন গান’ (কলম পিস্তল) ও একটি খালি

পরিত্যক্ত ‘পেন গান’ ও খোসা উদ্ধার

পরিত্যক্ত ‘পেন গান’ ও খোসা উদ্ধার
পরিত্যক্ত ‘পেন গান’ ও খোসা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি স্পটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক ‘পেন গান’ (কলম পিস্তল) ও একটি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

রোববার (১৪ জুন) রাত ১টার দিকে ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে র‌্যাব-১১-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ামাটি ভাবির বাজার এলাকার একটি মাদক স্পটে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক স্পটে থাকা কয়েকজন মাদকসেবী ও অপরাধী দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার নিশ্চিত করতে র‌্যাবের এই চলমান অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরিত্যক্ত ‘পেন গান’ ও খোসা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পরিত্যক্ত ‘পেন গান’ ও খোসা উদ্ধার
0:00 / 0:00
1x