দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের বন্দরে শারমিন আক্তার (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

শনিবার (১৩ জুন) দুপুরে বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার জনৈক আনোয়ার হোসেনের আধা-পাকা ভাড়া ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত শারমিন আক্তার কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার জুগির খেল এলাকার নাসির উদ্দিন মিয়ার মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে মুরাদপুর এলাকার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। 

পুলিশের ধারণা, শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে আমরা ওই ভাড়া বাড়িতে পৌঁছাই। সেখানে ঘরের আঁড়ার (ধরনা) সাথে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় বন্দর থানায় একটি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
0:00 / 0:00
1x