দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নভুক্ত কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নভুক্ত কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের ডিভাইডারের (আইল্যান্ড) সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়েছে। এতে ট্রাকের সামনের কেবিন অংশটি পুরোপুরি থেঁতলে যায় এবং ভেতরে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হন। 

‎শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ১২-৪৬৯২ নম্বরের একটি ট্রাক চট্টগ্রামমুখী লেনে চলার সময় কেওঢালা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সড়কের বিভাজকের ওপর তুলে দিলে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে ট্রাকের কেবিনটি দুমড়েমুচড়ে যায়, ফলে ভেতরে থাকা চালক ও সহকারী আটকা পড়েন।

‎খবর পেয়ে বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সাথে হাইওয়ে পুলিশের একটি দলও সেখানে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের চিকিৎসার জন্য মদনপুরের বারাকাহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

‎কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে যাতে যানচলাচলে বিঘ্ন না ঘটে। আহতদের প্রাথমিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় অন্য কোনো যানবাহন বা পথচারী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা
0:00 / 0:00
1x