দৈনিক সোজা সাপটা

ফতুল্লার মুসলিম নগর এতিমখানা রোড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও

‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা

‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা
‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা

ফতুল্লার মুসলিম নগর এতিমখানা রোড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে পুলিশের চিহ্নিত সোর্স সাদ্দামের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার বিতর্কিত কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার এতিমখানা এলাকার মৃত নান্টু কসাইয়ের ছেলে সাদ্দামের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন অপরাধী ও মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার কথা বলে পুলিশের গাড়িতে চলাফেরা করে এলাকায় প্রভাব বিস্তার এবং আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

তথ্যসূত্রে জানা গেছে, গত ১০ জুন রাতে নবীনগর কবরস্থানের পাশ দিয়ে কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল ও সিফাত নামে দুই গার্মেন্টস কর্মীর পথরোধ করেন সাদ্দাম ও তার সহযোগীরা। এ সময় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭০০ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া একই রাত প্রায় ২টার দিকে প্রেমরোড এলাকায় এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে আটক করে তার কাছ থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে সাদ্দামের বিরুদ্ধে।

একের পর এক অভিযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, সাদ্দাম একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী এবং তার নেতৃত্বেই ফতুল্লার কয়েকটি এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। অথচ তাকে প্রায়ই পুলিশের পিকআপে চলাফেরা করতে দেখা যায়, যা পুলিশের ভাবমূর্তি ও জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সাধারণ মানুষকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘সোর্স’ পরিচয়ে মাদক ব্যবসা
0:00 / 0:00
1x