দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে সজীব (২৫) নামে এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বন্দরে যুবকের আত্মহত্যা

মঙ্গলবার (৯ জুন) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপাড়া বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত সজীব মুসাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় সজীব তাঁর দোচালা টিনের ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করেন। এরপর ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে স্বজনদের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে কামতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘরের দরজা খুলে সজীবের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে সজীব আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বন্দরে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বন্দরে যুবকের আত্মহত্যা
0:00 / 0:00
1x