দৈনিক সোজা সাপটা

বন্দরে ৭৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজীনগর।

ইয়াবাসহ গ্রেপ্তার ২

ইয়াবাসহ গ্রেপ্তার ২
ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্দরে ৭৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজীনগর। ধৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার আল ইসলাম মিয়ার ছেলে বিল্লাল ওরফে ওসমান (৩০) ও একই থানার সোনাকান্দা স্কুল মাঠ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সোয়েব (২৮)। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ উপ পরিদর্শক শাহনেওয়াজ বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১০(৬)২৬। ধৃতদের সোমবার (৮ জুন) দুপুরে উল্লেখ মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (৮ জুন) দিবাগত রাত ২টায় বন্দর থানার বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ ওই ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১১ জানায়, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা পরিষদ সংলগ্ন বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইয়াবাসহ গ্রেপ্তার ২
0:00 / 0:00
1x