দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশক্রতার জের ধরে প্রতিবেশীর বাড়িতে রামদা কুড়াল হাতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে

কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৪

কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৪
কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশক্রতার জের ধরে প্রতিবেশীর বাড়িতে রামদা কুড়াল হাতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নারীসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি রামদা একটি কুড়াল একটি চাপাতি উদ্ধার করা হয়। 

রোববার (৭ জুন) ভোরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) তার বড় ভাই আসলাম (২৮)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ৪ জুন রাত ১০টায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুস্কৃতিকারি দেশীয় অস্ত্র রামদা কুড়াল চাপাতি হাতে লোহার গেইটে ও দরজায় কোপাচ্ছে এবং ঘরে ব্যাপক ভাংচুর চালিয়েছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরমধ্যে ক্ষতিগ্রহস্ত পরিবার থানায় ফোন করে অভিযোগ করেন। এরপর তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলা করা সেই দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে লুটে নেয়া সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে মামলা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৪
0:00 / 0:00
1x