দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুরের নিশ্চিন্তপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহজাহান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী একের

অত্যাচারে অতিষ্ঠ কুতুবপুরবাসী

অত্যাচারে অতিষ্ঠ কুতুবপুরবাসী
অত্যাচারে অতিষ্ঠ কুতুবপুরবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুরের নিশ্চিন্তপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহজাহান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী একের পর এক অভিযোগ মামলা হলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। 

গতকাল এক গৃহবধূকে উত্যক্ত ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নারীসহ একই পরিবারের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (৫ জুন, ২০২৬) রাতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার ‘মায়ের দোয়া কমিউনিটি সেন্টার’ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল  হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আজ শনিবার (৬ জুন) ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ আলম (৫১) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় মোঃ আলমের ভাতিজা সজলের স্ত্রী নিশি (২২) প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাসা থেকে বের হয়ে স্থানীয় একটি মুদি দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় বখাটে শাহজাহান (২৬), নয়ন (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২ জন বিবাদী তার পথ রোধ করে এবং অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে বখাটেরা নিশির গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং নিশি চিৎকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

পরে নিশি বাসায় ফিরে ঘটনাটি তার পরিবারকে জানালে, চাচা শ্বশুর ও শাশুড়ি বিষয়টি নিয়ে বিবাদীদের কাছে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করতে করতে রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলায় বখাটেদের রামদার কোপে মোঃ আলমের মাথার বাম পাশে গুরুতর জখম হয়। এছাড়া সজল (২৫), আলী আকবর (৪৫), সুরেমা আক্তার (৩৮), রাজন (৩৮) এবং রোকসানা আক্তার (৪৫) সহ পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা নিশির গলা থেকে আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

এছাড়া বাড়ি ভাঙচুর করে ঘরের আলমারি থেকে নগদ ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ডধষঃড়হ, ঝধসংঁহম ও ঐড়হড়ৎ ঢ৬ মডেলের ৩টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৬২,০০০/- টাকা।

ভুক্তভোগী পরিবারটি জানায়, হামলা শেষে যাওয়ার সময় বিবাদীগণ আশেপাশের মানুষের সামনেই পুরো পরিবারটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়,কুতুবপুর ইউনিয়ন নিশ্চিন্তপুর এলাকায় মারামারি ও হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অত্যাচারে অতিষ্ঠ কুতুবপুরবাসী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অত্যাচারে অতিষ্ঠ কুতুবপুরবাসী
0:00 / 0:00
1x