দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় বায়ু দূষণ রোধে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

দুই ইটভাটাকে আড়াই লাখ জরিমানা

দুই ইটভাটাকে আড়াই লাখ জরিমানা
দুই ইটভাটাকে আড়াই লাখ জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় বায়ু দূষণ রোধে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটিকে তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পূর্ব গোপালনগর এলাকার সান ব্রিকস ম্যানুফ্যাকচারার-কে ১ লাখ ৩০ হাজার টাকা এবং মেসার্স এএসবি ব্রিকস ম্যানুফ্যাকচারার-কে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে পরিবেশগত বিধি-বিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

এসময় অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুই ইটভাটাকে আড়াই লাখ জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দুই ইটভাটাকে আড়াই লাখ জরিমানা
0:00 / 0:00
1x