শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দিনব্যাপী গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহামুদ।
শনিবার (৩০ মে) ফতুল্লার বিসিক এলাকায় এলাকায় দিনব্যাপী এ কাঙালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের শত শত মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এ দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উন্নয়নের অন্যতম পথপ্রদর্শক। তাঁর আত্মত্যাগ ও আদর্শ দেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তাঁর শাহাদাত বার্ষিকীতে আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার আদর্শের অন্যতম শিক্ষা। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন