দৈনিক সোজা সাপটা

দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন।   এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি। তার বয়স ২০ বছর। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন এবং রোশ হা-আইন এলাকার বাসিন্দা ছিলেন।

আইডিএফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে হিজবুল্লাহ একটি বিস্ফোরকবোঝাই ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে আঘাত হানে। ওই এলাকায় ইসরাইলি সেনারা অভিযান চালাচ্ছিলেন। স্থানটি ঐতিহাসিক বউফোর্ট দুর্গের কাছাকাছি।

ড্রোন হামলায় অ্যাডাম জারফাতি নিহত হন এবং আরেক সেনা গুরুতর আহত হন। এ ছাড়া আরও দুই সেনা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

আহত সেনাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x