ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬

মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মুক্তিনগর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মো. আসাদ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর ওয়ারেন্টের ভিত্তিতে টিপু সুলতান (২৭) ও মো. মাহাবুবুর রহমান (৪০) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Link copied!