সিদ্ধিরগঞ্জে মো. সুজন (২০) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবককে অমানবিক ভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মজিব মার্কেটের ‘চাঁদপুর ইয়ামি রেস্তোরাঁ হোটেলের কর্মচারীরা মিলে নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন চাঁদপুর ইয়ামি রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ নামের একটি খাবার দোকানে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মোসা: রুমা বেগম ছেলের চিকিৎসা করে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ এবং ৩ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী হোটেলের কারিগর রাজু (৩৫), সাদ্দাম (৩০), শাহীন মাস্টার (২৮) ও রাব্বি সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত রেস্তোরাঁটিতে কর্মরত আছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শারীরিক প্রতিবন্ধী সুজন ওই রেস্তোরাঁর সামনে দিয়ে যাওয়ার সময় রাজু তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও কু-রুচিপূর্ণ মন্তব্য করে।
পরবর্তীতে সেখানে উপস্থিত থাকা এক অজ্ঞাতনামা বিবাদী সুজনকে একটি চড় মারে। এই ঘটনার জেরে ী রাজু প্রতিবন্ধী তরুণকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং প্রচণ্ড বেগে মাটিতে আছাড় দেয়।
এতে সুজনের ঘাড়ে থাকা হাড়ের প্রায় ৩৫ শতাংশ ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে এবং আরও বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। এই অবস্থায় ভুক্তভোগীর দরিদ্র পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো ক্ষতিপূরণ দেয়নি, উল্টো ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি-ধামকি প্রদান করছে। এই কারণে পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন বাদী।
ভুক্তভোগী পরিবার এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে বিনীত প্রার্থনা জানিয়েছেন
এ বিষয়ে কথা বলতে অভিযোগ তদন্তাকারী কর্মকর্তা এসআই বিল্লালকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন :