উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে তৎপর হয়ে উঠেছেন। গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ২৫ নভেম্বর ত্রিপুরার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন তারা। দলীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করেই এই সীমান্ত পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থলপথ এবং নিরাপত্তার বিষয়টি যাচাই করতেই জাহাঙ্গীর কবীর নানক, বাহাউদ্দিন নাছিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো নেতারা এই সফর করছেন। এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে কয়েক শ নেতা-কর্মী ভারতসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। তবে আইনি পথে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ এবং বন্দি প্রত্যর্পণ নিয়ে এখনো নানা কূটনৈতিক অনিশ্চয়তা রয়ে গেছে।