উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মশক নিধন কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন নাসিক মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে জানতে চান, তারা সমাজে পরিবর্তন, মাদকমুক্ত পরিবেশ, সন্ত্রাসমুক্ত সমাজ এবং জুলুম-অত্যাচারের অবসান চান কি না। তিনি বলেন, শুধু চাইলেই সমাজে পরিবর্তন আসে না; পরিবর্তনের জন্য বাস্তব কাজ করতে হবে।তিনি আরও বলেন, সমাজে বর্তমানে অন্যায়-অবিচার চলছে। এ অবস্থা থেকে উত্তরণে তাদের মূল কাজ হলো—‘মাদক চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, দখলদারিত্ব চাই না; ভালো ও ইনসাফপূর্ণ সমাজ চাই’—এই দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলা।বক্তব্যের একপর্যায়ে মাগরিবের আজান শুরু হলে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, আজান শেষ না হলে কথা ভালোভাবে শোনা যাবে না, তাই আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ড (সিদ্ধিরগঞ্জ) শাখার উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও মশক নিধন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির আলি আক্কাস রুমন সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।