উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৩৫ জনের। বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃত শিশুরা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের সবার বাড়ি সিলেট ও সুনামগঞ্জ জেলায় এবং প্রত্যেকের বয়স এক বছরের কম। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে পাঁচ শতাধিক রোগী। দিন দিন এই রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।