উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা জোরদারে গবেষণার ফলাফল কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।রোববার (২৩ নভেম্বর) দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) গবেষণা সম্মেলন-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। দুই দিনব্যাপী এ সম্মেলনে সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), শ্রমিক ও নিয়োগকর্তা সংগঠন এবং শিক্ষাঙ্গনের এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন।সম্মেলনে বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গবেষণার ফলাফল কীভাবে বাস্তবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন খাতের অংশীজনেরা কর্মপরিবেশ উন্নয়ন, ঝুঁকি প্রতিরোধ এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো তুলে ধরেন।সম্মেলনের সমাপনীতে সাত দফা কর্ম-আহ্বান ঘোষণা করা হয়। এতে জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যনীতি হালনাগাদ, শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদার, প্রয়োগভিত্তিক গবেষণায় দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।