উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবি পুলিশের ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করেন। ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি। তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির দেওয়া প্রাথমিক তথ্যে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।