উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় সম্পাদকরা দেশের সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি তার বক্তব্যে দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং সে সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় সম্পাদকরা তাকে বঙ্গভবনে আমন্ত্রণের জন্য বিশেষ ধন্যবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন শফিক রেহমান, মাহমুদুর রহমান, সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, আব্দুল হাই শিকদার, মারুফ কামাল খান এবং শফিকুল আলম। এছাড়াও মো. মোকাররম হোসেন, মো. মনির হোসেন, সায়েম ফারুকি, এস এম মেজবাহ উদ্দিন, ওবায়দুর রহমান শাহীন ও ওসমান গনি মনসুর এতে অংশ নেন।