উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
আগামীকাল বুধবার ঢাকা মহানগরী ব্যতীত দেশের অন্যান্য সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতা জানান, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হবে। এছাড়া আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীকে উদাত্ত আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নগরবাসীরা এই কর্মসূচিতে যোগ দিয়ে দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন।