উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ) গঠন করা হয়েছে। সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। ন্যাশনালিস্ট সাইবার ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিক ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে কমিটি গঠনের এই নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর (অব.) গনি উল আহমদ, রেজওয়ানুল হক শোয়েব, আব্দুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম, হাসান মাহবুব ও ফায়েজ বিন আকরাম। এর পাশাপাশি নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দেওয়ান আলফাজ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ইঞ্জিনিয়ার সুজাউর রহমান রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন সংগঠনটি বিএনপির রাজনৈতিক প্রচার-প্রসার, অনলাইন কার্যক্রম এবং সাইবার পরিসরে দলীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।